কোহলিকে পেছনে ফেলে শীর্ষে বাবর

সময়ের আলো ডেস্ক

খেলা

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ২০৭ রানের বড় পুঁজি পায় পাকিস্তান। এই ম্যাচে দলের হয়ে খেলতে নেমে

2026-02-01T21:29:12+00:00
2026-02-01T22:47:39+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
কোহলিকে পেছনে ফেলে শীর্ষে বাবর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ১০:৪৭ পিএম
বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন বাবর আজম। ছবি : সংগৃহীত
সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ২০৭ রানের বড় পুঁজি পায় পাকিস্তান। এই ম্যাচে দলের হয়ে খেলতে নেমে ফিফটির দেখা মেলে অভিজ্ঞ ব্যাটার বাবর আজমের। এই অর্ধশতকের মধ্যে দিয়ে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন তিনি।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানেই ফিরে যেতে হয় ওপেনার ফখর জামানকে। পরে দলনেতা সালমান আলি আগাকেও ফিরে যেতে হয় ৫ রান করে। এরপর ব্যাটিংয়ে নামেন বাবর আজম। ওপেনার সাঈম আইয়ুবের সঙ্গে গড়েন ৬৯ রানের জুটি। সাঈম ৫৬ রান নিয়ে ফিরে গেলেও ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলে অপরাজিতই থাকেন বাবর। 

ব্যাট হাতে ৩৬ বলে খেলেন ৫০ রানের অপ্রতিরোধ্য ইনিংস। এটি বাবরের ৩৯তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি। যা দিয়ে তিনি ছাড়িয়ে যান বিরাট কোহলির ৩৮টি ফিফটির রেকর্ড।


গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি। তার পর থেকেই রেকর্ড ভাঙার অপেক্ষায় ছিলেন বাবর। সেই অপেক্ষার অবসান ঘটালেন অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা (৩৭টি হাফ-সেঞ্চুরি)। এরপরই পাকিস্তানের আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান (৩১) এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (২৯)।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও শীর্ষে বাবর। ১৩৯ ইনিংসে তার সংগ্রহ ৪৫০৫ রান। গড় ৩৯.৫১, স্ট্রাইক রেট ১২৮-এর বেশি। এই ফরম্যাটে তিনটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বাবর আজম  কোহলি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: