রাফাহ ক্রসিং খুলে দিয়ে ইসরায়েলি হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজার বাসিন্দাদের ‘সীমিত যাতায়াতের’ জন্য রাফাহ ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর কিছুক্ষণ পরেই ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সৈন্যরা।

2026-02-01T18:55:39+00:00
2026-02-01T18:55:39+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
রাফাহ ক্রসিং খুলে দিয়ে ইসরায়েলি হামলা, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১৬২)
রাফাহ ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
গাজার বাসিন্দাদের ‘সীমিত যাতায়াতের’ জন্য রাফাহ ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর কিছুক্ষণ পরেই ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সৈন্যরা। হামলায় ১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। 

রোববার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও মিশরের মধ্যে গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত পুনরায় খুলে দিয়েছে ইসরায়েল, তবে সীমিত আকারে। শুধু ফিলিস্তিনি বাসিন্দারা যাতায়াতের অনুমতি পাবে বলে জানা গেছে।

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নুসাইরাত শিবিরের একটি তাঁবুর কাছে বসে আছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নুসাইরাত শিবিরের একটি তাঁবুর কাছে বসে আছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত


তবে রাফাহ ক্রসিং খুলে দেওয়ার কিছুক্ষণ পরেই ড্রোন হামলা চালায় ইসরায়েল। আল-নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ শহরের উত্তর-পশ্চিম এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।

হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ক্রসিংটি খোলার পরে প্রায় ২০০ রোগী ওই এলাকা ছেড়ে যাওয়ার অনুমতির অপেক্ষায় ছিলেন।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত প্রায় ৪০ জন ফিলিস্তিনি গাজায় প্রবেশের অনুমতি পেতে এবং তাদের কাজ শুরু করার জন্য সীমান্তের মিসরীয় দিকে পৌঁছেছেন। নাম প্রকাশ না করা শর্তে এক ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইসরায়েল এর আগে জানিয়েছিল, গাজায় আটক শেষ ইসরায়েলি জিম্মি রান গভিলির মৃতদেহ ফেরত না দেওয়া পর্যন্ত ক্রসিংটি পুনরায় চালু করা হবে না। কয়েকদিন আগে তার দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   রাফাহ ক্রসিং  ইসরায়েলি হামলা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: