ট্রাম্প-পুতিনের আগমন ঘিরে চীনে নজিরবিহীন বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বনেতাদের আগমন উপলক্ষে চীনের প্রযুক্তিনগরী শেনজেনে জারি করা হয়েছে নজিরবিহীন নানা বিধিনিষেধ। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

2026-11-17T13:17:01+00:00
2026-11-17T13:17:01+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্প-পুতিনের আগমন ঘিরে চীনে নজিরবিহীন বিধিনিষেধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম 
শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা। ছবি : সংগৃহীত
বিশ্বনেতাদের আগমন উপলক্ষে চীনের প্রযুক্তিনগরী শেনজেনে জারি করা হয়েছে নজিরবিহীন নানা বিধিনিষেধ। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ প্রায় ২০ জন বিশ্বনেতার অংশ নেওয়ার কথা রয়েছে। তাদের স্বাগত জানাতে শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সম্মেলন উপলক্ষে গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পণ্য সরবরাহকারী ড্রোনের চলাচল। পাশাপাশি বাসিন্দাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে ১৫ লাখের বেশি গাড়ির মালিক গাড়ি সড়কে না নামানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বিনিময়ে তাঁদের বিশেষ স্টিকার ও যাতায়াত কার্ড দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।


মঙ্গলবার থেকে শহরের বেশির ভাগ এলাকায় দিনের বেলায় বাইরের নম্বরপ্লেটের গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। কিছু এলাকায় বৈদ্যুতিক সাইকেল চালকদের নেমে হাঁটার নির্দেশ দেওয়া হয়েছে। হর্ন বাজানোর নিষেধাজ্ঞা কার্যকর করতে বসানো হয়েছে বিশেষ ক্যামেরা। নিয়ম ভাঙলে অন্তত ৩০০ ইউয়ান জরিমানা করা হচ্ছে।

সম্মেলনস্থলের আশপাশে সড়ক সংস্কার, নতুন ফুলের বাগান তৈরি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমও চলছে। তবে এসব প্রস্তুতির কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বন্ধ সড়ক, যানবাহন নিয়ন্ত্রণ ও বিদ্যালয়ে চার দিনের ছুটিতে বিপাকে পড়েছেন অভিভাবকেরা।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানকে কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দিতে বলা হয়েছে। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান মেইতুয়ানও ১০ দিনের জন্য ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া বন্ধ রেখেছে।

বিশ্বনেতাদের সামনে শেনজেনের আধুনিক ও সুশৃঙ্খল চিত্র তুলে ধরতে ব্যাপক আয়োজন চললেও এর প্রভাব পড়েছে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রায়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ট্রাম্প  পুতিন  আগমন  চীন  নজিরবিহীন  বিধিনিষেধ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: