ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল অস্ট্রেলিয়াও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়াতেও এর কম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তি বান্দা সাগরের

2026-11-17T09:59:01+00:00
2026-11-17T09:59:01+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল অস্ট্রেলিয়াও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ এএম 
ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়াতেও এর কম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তি বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ভূবিজ্ঞান সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া। 

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টা ৪১ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প আঘাত হানে।

অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞান সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পের পর অস্ট্রেলিয়ার বাসিন্দাদের কাছ থেকে ৩৮০টির বেশি কম্পন অনুভবের প্রতিবেদন জমা পড়েছে।

প্রাথমিক ভূকম্পনসংক্রান্ত তথ্যে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ বলে উল্লেখ করা হয়েছিল। এতে বলা হয়, ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহরের প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমে ছিল এর উৎপত্তিস্থল।

তবে শক্তিশালী এই ভূমিকম্পের পর অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ ও আগ্নেয়গিরিপ্রবণ অঞ্চল। এখানে ভূত্বকের টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।


এর আগে, ২০০৪ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সৃষ্ট সুনামিতে প্রাণ হারান বিপুলসংখ্যক মানুষ। ওই দুর্যোগ আধুনিক ইতিহাসের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক বিপর্যয় হিসেবে পরিচিত।

চলতি বছরের আগস্টেও ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছিল। ওই ভূমিকম্পে বহু বাড়িঘর ধসে পড়ে এবং বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ইন্দোনেশিয়া  শক্তিশালী  ভূমিকম্প  কাঁপল  অস্ট্রেলিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: