সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশের আবু কালব গ্রামে সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহত শিশুরা হামলার

2026-11-16T23:46:53+00:00
2026-11-16T23:46:53+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ পিএম 
নিহত শিশুরা হামলার সময় একটি মাঠে ফুটবল খেলছিল। সংগৃহীত ছবি
সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশের আবু কালব গ্রামে সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহত শিশুরা হামলার সময় একটি মাঠে ফুটবল খেলছিল। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি বাড়িঘর।

সোমবার (১৬ নভেম্বর) এক প্রত্যক্ষদর্শী ও মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি জানান, রোববার (১৫ নভেম্বর) গ্রামটিতে পরপর দুটি ড্রোন হামলা চালানো হয়। প্রথম হামলাটি হয় একটি খেলার মাঠে, যেখানে শিশুরা ফুটবল খেলছিল। পরে দ্বিতীয় হামলাটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়।

নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেন, হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নয়জন তাঁর আত্মীয়। চার শিশুর মধ্যে দুজন যুদ্ধ শুরুর আগেই বাবাকে হারিয়েছিল।

মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা কর্দোফান অবজারভরি জানিয়েছে, হামলায় হতাহতের পাশাপাশি গ্রামটির বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘাতের অংশ হিসেবে পশ্চিম কর্দোফানের নিয়ন্ত্রণ নিতে সামরিক অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের মধ্যেই আবু কালব গ্রামে ড্রোন হামলার ঘটনা ঘটল।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। সাহায্যকর্মীদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত যুদ্ধে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশটিতে ভয়াবহ খাদ্যসংকট ও ব্যাপক বাস্তুচ্যুতির পরিস্থিতি তৈরি হয়েছে।

যোগাযোগব্যবস্থা প্রায় অচল থাকায় প্রত্যক্ষদর্শী স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে হামলার বিবরণ দেন।

এদিকে জাতিসংঘ সুদানে সংঘাতরত দুই পক্ষের নির্বিচারে ড্রোন ব্যবহারের সমালোচনা করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ড্রোন হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। চলতি বছর শিশুদের প্রাণহানির ঘটনাগুলোর প্রায় দুই-তৃতীয়াংশের জন্যও এসব হামলাকে দায়ী করেছে জাতিসংঘ।

সময়ের আলো/ইউএমএইচ

 

  বিষয়:   সুদান  সেনাবাহিনী  ড্রোন হামলা  শিশু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: