তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস ক্যাথরিন। ২০২৪ সালে ক্যাথরিনের ক্যানসার শনাক্ত

2026-11-16T22:06:42+00:00
2026-11-16T22:06:42+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:০৬ পিএম 
ভারতের মুম্বাইয়ে বলার্ড এস্টেটে পৌঁছানোর পর প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিনকে স্বাগত জানাচ্ছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার (বাঁয়ে)। ছবি : আরব নিউজ
তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস ক্যাথরিন। ২০২৪ সালে ক্যাথরিনের ক্যানসার শনাক্ত হওয়ার পর স্বামী-স্ত্রীর একসঙ্গে এটিই প্রথম বিদেশ সফর। 

সোমবার (১৬ নভেম্বর) ভারতের মুম্বাইয়ে পৌঁছান তারা। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার আর্থশট প্রাইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর উদ্যোগকে উৎসাহিত করতে প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত এই পুরস্কার কর্মসূচির আওতায় প্রতিবছর পাঁচজন বিজয়ীকে ১৩ লাখ ডলার করে দেওয়া হয়।  

২০২০ সালে চালু হওয়া এই পুরস্কারের এবারের আয়োজনকে এখন পর্যন্ত সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, অভিনেতা রামি মালেক এবং ব্রিটিশ পপ সংগীত দল ‘টেক দ্যাট’ অংশ নেবে। ভারতে এটিই দলটির প্রথম পরিবেশনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিন্স উইলিয়াম লিখেছেন, গত ছয় বছরে আর্থশট উদ্যোগে ভারত অসাধারণ অবদান রেখেছে। এ কর্মসূচির অন্য যেকোনো দেশের তুলনায় ভারতে বেশি সংখ্যক চূড়ান্ত মনোনীত ব্যক্তি ও বিজয়ী রয়েছেন। 

মুম্বাইয়ে পথের ক্রিকেটে অংশ নিলেন রাজদম্পতি

ভারতে পৌঁছানোর পরপরই মুম্বাইয়ের বলার্ড এস্টেট এলাকায় একটি গলিতে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন উইলিয়াম ও ক্যাথরিন। শহরটির দৈনন্দিন জীবনের পরিচিত অংশ এই পথের ক্রিকেট।

এ ছাড়া সফরে ভারতের ক্রিকেট, ফ্যাশন ও চলচ্চিত্রশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। 


বুধবার (১৮ নভেম্বর) তারা রাজধানী নয়াদিল্লি যাবেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

১০ বছর আগে ভারত সফরের সময়ও মোদির সঙ্গে দেখা করেছিলেন এই দম্পতি। তখন প্রিন্স উইলিয়াম ছিলেন রাজা তৃতীয় চার্লসের জ্যেষ্ঠ পুত্র। পরবর্তী সময়ে তিনি ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী হন। 

ক্যানসার থেকে সেরে ওঠার পর বিদেশ সফরে ক্যাথরিন

প্রিন্সেস ক্যাথরিনের জন্য এবারের সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালের মার্চে বড় ধরনের পেটের অস্ত্রোপচারের পর তিনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছিলেন।

পরবর্তী সময়ে ২০২৫ সালের জানুয়ারিতে তিনি জানান, তার ক্যানসার এখন রেমিশন পর্যায়ে রয়েছে। এরপর ধীরে ধীরে রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্বে ফিরতে শুরু করেন তিনি।

গত মে মাসে স্বামীকে ছাড়াই ইতালি সফর করেছিলেন ক্যাথরিন। ক্যানসার শনাক্ত হওয়ার পর সেটিই ছিল তার প্রথম বিদেশ সফর। আর এবার প্রিন্স উইলিয়ামের সঙ্গে ভারতে তিন দিনের সফরে এলেন তিনি। 

সূত্র : আরব নিউজ 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ব্রিটিশ প্রিন্স উইলিয়াম  প্রিন্সেস ক্যাথরিন  ভারত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: