মিশরে ১৫ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিশরের বন্দরনগরী পোর্ট সাঈদের একটি পোশাক কারখানায় অবৈধভাবে কাজ ও বসবাসের অভিযোগে ১৫ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। অন্যদিকে, তাদের

2026-11-17T09:52:24+00:00
2026-11-17T09:56:47+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মিশরে ১৫ বাংলাদেশি আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৫২ এএম  আপডেট: ১৭.১১.২০২৬ ৯:৫৬ এএম
অবৈধভাবে কাজ ও বসবাসের অভিযোগে ১৫ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। ছবি : সংগৃহীত
মিশরের বন্দরনগরী পোর্ট সাঈদের একটি পোশাক কারখানায় অবৈধভাবে কাজ ও বসবাসের অভিযোগে ১৫ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। অন্যদিকে, তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে পাসপোর্ট আটকে রাখা এবং দীর্ঘদিন বেতন ও অন্যান্য পাওনা না দেওয়ার অভিযোগও উঠেছে।

আটক ব্যক্তিরা বর্তমানে পোর্ট সাঈদের ‘জুনুব আওয়াল’ থানায় পুলিশি হেফাজতে রয়েছেন। তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে পাসপোর্ট ফেরত, বকেয়া বেতন ও অন্যান্য পাওনা আদায়ে সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন।

আটক ১৫ জনের মধ্যে ১৪ জনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন সাইদুল ইসলাম, সোহাগ, সজিব হোসেন, ইদ্রিস আলী, সাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, তানভীর হাসান, শফিকুল ইসলাম, ময়ানুল ইসলাম, রবিউল ইসলাম, মানিক বাবু ও এনামুল ইসলাম। বাকি একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


এ ঘটনায় মানবপাচার ও চাকরির প্রলোভনে অনিয়মিত পথে বাংলাদেশিদের মিশরে নেওয়ার অভিযোগও সামনে এসেছে। আটক ব্যক্তিদের কয়েকজনকে কায়রোর আবুর এলাকায় বসবাসরত হৃদয় নামের এক ব্যক্তি মিশরে নিয়ে এসেছেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া নারায়ণগঞ্জের ইরন নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে মিশর ও তুরস্কের পোশাক কারখানায় চাকরির প্রলোভন দেখানোর অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে ইরন বলেন, তিনি অন-অ্যারাইভাল ভিসায় লোক এনে চাকরির ব্যবস্থা করেন। অবৈধভাবে লোক আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি একা নই। শত শত মানুষ হাজার হাজার লোক আনছে। আমি আনলে দোষ কী?’

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে মিশরে বাংলাদেশি শ্রমিকদের সাধারণভাবে ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ রয়েছে। বিশেষ শর্তে কিছু প্রতিষ্ঠানে কাজের সুযোগ থাকলেও তা মূলত ২০২৩ সালের আগে মিশরে আসা ব্যক্তিদের ক্ষেত্রে সীমিত।

চাকরির প্রলোভনে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে যাওয়ার ঝুঁকি আবারও সামনে এনেছে ১৫ বাংলাদেশির আটকের ঘটনা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মিশর  বাংলাদেশি  আটক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: