বাহরাইনে বিস্ফোরণের শব্দ, মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনার পর দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সম্ভাব্য হামলার আশঙ্কায় বাসিন্দাদের

2026-11-17T17:03:10+00:00
2026-11-17T17:03:10+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বাহরাইনে বিস্ফোরণের শব্দ, মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম 
বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনার পর দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সংগৃহীত ছবি
বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনার পর দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সম্ভাব্য হামলার আশঙ্কায় বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সম্ভাব্য হুমকির কারণে জারি করা সতর্কতার অবসান হয়েছে। তবে জননিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা এখনো বহাল রয়েছে। একই সঙ্গে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

এর আগে মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক। এ সময় বাসিন্দাদের মোবাইল ফোনে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছিল।  

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। 

ইরানের আইআরজিসির বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোনের মাধ্যমে ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘনের অভিযোগের জবাবে এ অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, হামলায় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যুদ্ধ ড্রোন ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরানের বিপুলসংখ্যক চালকবিহীন আকাশযান বা ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।


এ ঘটনার আগে থেকেই বাহরাইনে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছিল। গত ১৬ নভেম্বর বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য সশস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলার আশঙ্কা এবং অঞ্চলজুড়ে মার্কিন সরকারি কর্মকর্তা ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার ইরানি প্রচেষ্টার কারণে নিরাপত্তাঝুঁকি বেড়েছে।

মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সম্ভাব্য নিরাপত্তা সতর্কতা, ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও এয়ারলাইনসের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে দূতাবাস।

সূত্র : গালফ নিউজ 

সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   ইরান  বাহরাইন  বিস্ফোরণ  মার্কিন রাডার  ড্রোন হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: