যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় বসছে কাতার

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসছে কাতার।মঙ্গলবার (১৭ নভেম্বর) বৈঠকটি অনুষ্ঠিত

2026-11-17T20:27:25+00:00
2026-11-17T20:27:25+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় বসছে কাতার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম 
ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসছে কাতার। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসছে কাতার। মঙ্গলবার (১৭ নভেম্বর) বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ তথ্য জানান। 

তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার ইরানি পক্ষের সঙ্গে বৈঠক হবে।

আনসারি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের মধ্যে যেসব যোগাযোগ হয়েছে, সেগুলোর ধারাবাহিকতায় এই আলোচনা অনুষ্ঠিত হবে। যুদ্ধের অবসানে একটি সমঝোতায় পৌঁছানো এবং দুই পক্ষের মতপার্থক্য কমিয়ে আনাই আলোচনার লক্ষ্য।


তবে বৈঠকটি কাতারের রাজধানী দোহা, ইরানের রাজধানী তেহরান নাকি অন্য কোনো স্থানে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি কাতারের এই মুখপাত্র।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ নিরসনে কাতার দীর্ঘদিন ধরে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে। মঙ্গলবারের বৈঠক সেই প্রচেষ্টারই অংশ বলে জানিয়েছেন মাজেদ আল-আনসারি।

সূত্র : আনাদোলু এজেন্সি

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   যুদ্ধ  ইরান  আলোচনা  কাতার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: