চাঁদপুর-৩ আসনে ‘জনগণের মুখোমুখি’ পাঁচ প্রার্থী

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়েছেন।রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন)

2026-02-01T22:20:45+00:00
2026-02-01T22:20:45+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
চাঁদপুর-৩ আসনে ‘জনগণের মুখোমুখি’ পাঁচ প্রার্থী
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ পিএম   (ভিজিট : ১২৬)
অনুষ্ঠানে একই মঞ্চে ৫ প্রার্থী। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটির আয়োজনে বাবুরহাট স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী এএইচএম আহসান উল্লাহ, গণঅধিকার পরিষদের প্রার্থী জাকির হোসেন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটাররা নাগরিক হিসেবে নিজেদের প্রত্যাশা ও নানা প্রশ্ন প্রার্থীদের সামনে তুলে ধরেন। 

একই সঙ্গে জনগণের প্রশ্নের জবাবে প্রার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনি অঙ্গীকারের কথা জানান। 


এসময় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রার্থী ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি ভবিষ্যতে চাঁদপুরকে কীভাবে উন্নত ও সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন তারা।

সুজন চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুজনের সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সুজন জেলা কমিটির সহ-সভাপতি আলম পলাশ।


এফআর


  বিষয়:   চাঁদপুর  চাঁদপুর-৩ আসন  জনগণ  মুখোমুখি  প্রার্থী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: