বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপির ৬২ জন নেতাকর্মী।রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজারে আয়োজিত

2026-02-01T22:37:47+00:00
2026-02-01T22:37:47+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৭ পিএম 
বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। ছবি : সময়ের আলো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপির ৬২ জন নেতাকর্মী।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজারে আয়োজিত জামায়াতের এক নির্বাচনি পথসভায় এসব বিএনপি নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

অনুষ্ঠানে জামায়াতের মনোনীত প্রার্থী ড. কেরামত আলী নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বাবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পথসভায় ড. কেরামত আলী বলেন, আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমে সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করছে। যোগদানকারীদের মাধ্যমে দল আরও শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন। 

এদিকে, যোগদানকারীরা আগে থেকেই বিএনপি থেকে বহিষ্কৃত ছিলেন বলে দাবি করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. জাহাঙ্গীর আলম।

এফআর


  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  শিবগঞ্জ  বিএনপি  অর্ধশতাধিক  নেতাকর্মী  জামায়াত  যোগদান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: