তাহেরীর জনসভা বানচালের অভিযোগ বিএনপির বিরুদ্ধে

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের ইসলামিক ফ্রন্টের মনোনীত এমপি পদপ্রার্থী ও আলোচিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর জনসভায় হামলা ও বানচালের অভিযোগ উঠেছে।রোববার

2026-02-01T22:48:41+00:00
2026-02-01T22:49:33+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
তাহেরীর জনসভা বানচালের অভিযোগ বিএনপির বিরুদ্ধে
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ১০:৪৯ পিএম
তাহেরীর জনসভা বানচালের অভিযোগ বিএনপির বিরুদ্ধে। ছবি : সংগৃহীত
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের ইসলামিক ফ্রন্টের মনোনীত এমপি পদপ্রার্থী ও আলোচিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর জনসভায় হামলা ও বানচালের অভিযোগ উঠেছে। 

রোববার দুপুরে চুনারুঘাট উপজেলার দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে দেওলগাঁও গ্রামে তাহেরীর জনসভায় প্রথমে বাধা দেওয়া হয়। এ সময় তাহেরীর অনুসারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এতে তাহেরীর দুজন সমর্থক আহত হন। 

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমপি পদপ্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী জনসভা না করেই ওই স্থান ত্যাগ করেন। 

গিয়াস উদ্দিন তাহেরী বলেন, রাজনীতি করার অধিকার সবার রয়েছে। তাই বলে নির্বাচনি সভা করতে না দেওয়ার বিষয়টি সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সাংঘর্ষিক। বিএনপির সমর্থকরা শুধু জনসভা বানচাল করেনি, তারা আমার গাড়ি বহরও বেশ কিছুক্ষণ আটকে রাখে। এসব করে যদি তারা শান্তি পায়, তা হলে করুক। 


তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের কঠোর ভূমিকা নেওয়া দরকার।

চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, আমরা গিয়াস উদ্দিন তাহেরীকে বলেছি কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের অবগত করতে। কিন্তু তিনি কোনো বিষয়ে আমাদের অবগত না করে ফেসবুকে ছড়িয়ে দিলে আমরা কীভাবে সমাধান করব!

এফআর


  বিষয়:   হবিগঞ্জ  তাহেরী  জনসভা  বানচাল  অভিযোগ  বিএনপি  বিরুদ্ধে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: