কাজী শুভর ‘মনের লাইনে আয়’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আধুনিক সুর, চটুল কথা ও ডান্স বিটে নতুন একটি গান করেছেন আধুনিক বাংলা লোকগানের শিল্পী কাজী শুভ। তার কণ্ঠে ‘মনের

2026-02-01T23:16:06+00:00
2026-02-01T23:16:06+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
কাজী শুভর ‘মনের লাইনে আয়’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৬ পিএম 
মনের লাইনে আয়। ছবি : সংগৃহীত
আধুনিক সুর, চটুল কথা ও ডান্স বিটে নতুন একটি গান করেছেন আধুনিক বাংলা লোকগানের শিল্পী কাজী শুভ। তার কণ্ঠে ‘মনের লাইনে আয়’ গানটি মুক্তি পাচ্ছে আজ। এটি লিখেছেন সুহৃদ সুফিয়ান ও সুর সংগীতায়োজন করেছেন আদিব কবির। 

গানটির ভিডিও পরিচালনা করেছেন এইচ এম হাসনাইন। এতে অভিনয় করেছেন আলিফ চৌধুরি ও মেঘা শ্রুতি। গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, গানটা শুনলেই নাচের একটা অনুভূতি চলে আসে। ডান্স মুডের একটু চটুল কথার এই গানটি গাইতে আমার ভীষণ ভালো লেগেছে। কথা আর সুর- দুটিতেই একটা আনন্দের আবেশ আছে, যেটা শ্রোতারা খুব সহজেই অনুভব করতে পারবেন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ের শ্রোতারা প্রাণবন্ত গান পছন্দ করেন। সেই ভাবনাটা মাথায় রেখেই গানটি করা হয়েছে। আমি বিশ্বাস করি, গানটি সবাই মন দিয়ে উপভোগ করবেন। 
আরও পড়ুন


পি টিউন স্টুডিও থেকে মুক্তি পেতে যাচ্ছে ‘মনের লাইনে আয়’। ক্যারিয়ারে ‘সোনা বউ’, ‘মনপাঁজর’সহ বেশ কিছু গান গেয়ে পরিচিতি পেয়েছেন কাজী শুভ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার ডজনখানেক গান মুক্তি পেয়েছে। 

এএডি/
  বিষয়:   কাজী শুভ  মনের লাইনে আয়  বিনোদন 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: