শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪০ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০

2026-02-02T15:04:09+00:00
2026-02-02T15:04:09+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আইন-আদালত
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪০ জনের জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম 
সংগৃহীত ছবি
শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ আসামিকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ৬ সপ্তাহের জন্য তাদের জামিন দেওয়া হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 

এর আগে, গতকাল রোববার শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হকসহ ৪০ আসামি হাইকোর্টে জামিন আবেদন করেন। 


শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সংঘর্ষে জামায়াতের নেতা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় করা মামলায় মাহমুদুল হককে প্রধান আসামি করা হয়। গত ৩১ জানুয়ারি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় ২৩৪ জন নামীয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে নিহত জামায়াত নেতার স্ত্রী মোছা. মার্জিয়া ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়। 

মামলার বিবরণে বলা হয়, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। গত ৩০ জানুয়ারি দিবাগত রাতে এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় মাহমুদুল হককে প্রধান আসামি করা হয়েছে। একইসঙ্গে ২৩৪ জন নামীয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   শেরপুর  জামায়াত নেতা  হত্যা মামলা  প্রধান আসামি  জামিন 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: