সূচকের উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ ফেব্রুয়ারি)

2026-02-02T14:12:51+00:00
2026-02-02T14:12:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
সূচকের উত্থানে চলছে লেনদেন
পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১২ পিএম 
প্রতীকী ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ ফেব্রুয়ারি) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১,০৫৩ ও ২,০১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

লেনদেন হয়েছে ১৪৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৬টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কম্পানির শেয়ার। 


সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো-সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রগতি লাইফ, মিডল্যান্ড ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রি, ডোমিনেজ স্টিল, ট্রাস্ট ব্যাংক, নাভানা ফার্মা ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স। 

এর আগে, লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে যায়। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ১৯ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। লেনদেন শুরুর ২০ মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৭ পয়েন্টে অবস্থান করে। 

অন্যদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৪০ পয়েন্টে দাঁড়ায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। 

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময় ৩০টি কম্পানির শেয়ারের দর বেড়েছে, ৫টির কমেছে এবং ৫টি কম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সূচকের উত্থান  লেনদেন  পুঁজিবাজার 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: