গ্রামীণ ব্যাংকের ১০৪ স্থাপনায় হামলা, বন্ধ ২৯ শাখা

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পেছনে কারও অর্থায়ন রয়েছে কি না, তা খতিয়ে

2026-11-26T15:15:34+00:00
2026-11-26T15:16:35+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজনেস
গ্রামীণ ব্যাংকের ১০৪ স্থাপনায় হামলা, বন্ধ ২৯ শাখা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ৩:১৬ পিএম
দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পেছনে কারও অর্থায়ন রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হামলার কারণে গত ১০ নভেম্বর থেকে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, হামলায় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্থাপনার অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্যান্য সম্পদের ক্ষতি হয়েছে। এসব ঘটনায় ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। হামলার সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অর্থায়নের যোগসূত্র রয়েছে কি না, তা অনুসন্ধান করছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধেও কাজ চলছে।


দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে কার্যক্রম পরিচালনা করছে গ্রামীণ ব্যাংক। প্রতিষ্ঠানটির সদস্যসংখ্যা ১ কোটি ৭ লাখ ৭৩ হাজারের বেশি। ব্যাংকটির মোট সঞ্চিতির পরিমাণ প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। অন্যদিকে, সদস্যদের আমানত রয়েছে প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া, বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলেও প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিনিয়োগ রয়েছে।

শাখাগুলো বন্ধ থাকায় গ্রামীণ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে ঋণ বিতরণে এর প্রভাব পড়েছে। বর্তমানে ব্যাংকটির মৌসুমি ঋণ কার্যক্রম চললেও বন্ধ থাকা ২৯টি শাখার গ্রাহকেরা এ সুবিধা পাচ্ছেন না।

প্রতি বছর ঈদুল আজহার ছয় মাস আগে গরু মোটাতাজাকরণ কর্মসূচি চালু করে গ্রামীণ ব্যাংক। এ কর্মসূচির আওতায় সদস্যরা পশুপালনের জন্য ঋণ পেয়ে থাকেন। তবে, শাখা বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা এবার এ ঋণসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৯টি শাখার কার্যক্রম বন্ধ থাকায় সেখানকার গ্রাহকেরা ঋণসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   গ্রামীণ ব্যাংক  হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: