৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

২০২৭ সালের জন্য প্রায় ৮ হাজার ১০ কোটি টাকার ডিজেল, হাই সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানির চারটি প্রস্তাবে অনুমোদনের

2026-11-26T12:45:55+00:00
2026-11-26T12:46:49+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজনেস
৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ১২:৪৬ পিএম
অর্থ মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
অর্থ মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
২০২৭ সালের জন্য প্রায় ৮ হাজার ১০ কোটি টাকার ডিজেল, হাই সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানির চারটি প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। সভায় চারটি প্রস্তাবই অনুমোদনের সুপারিশ পেয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভা সূত্রে জানা যায়, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পিজি-০৩/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ০ দশমিক ০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল বা ডিজেল আমদানির প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। সরবরাহকারী হিসেবে সুপারিশ পেয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেড।


একই প্রতিষ্ঠান থেকে পিজি-০৪/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় আরও ডিজেল আমদানির প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা।

এ ছাড়া পিজি-০৫/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ১৮০ সিএসটি হাই সালফার ফার্নেস অয়েল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এ প্যাকেজেও সরবরাহকারী হিসেবে ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, পিজি-০৬/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন আমদানিতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ প্যাকেজে সরবরাহকারী হিসেবে সুপারিশ পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

সব মিলিয়ে চারটি প্যাকেজে জ্বালানি তেল আমদানিতে ব্যয় হবে প্রায় ৮ হাজার ১০ কোটি টাকা। সভায় প্রস্তাবগুলো অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   জ্বালানি তেল  সরকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: