নভেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে আড়াই বিলিয়ন ডলার

সময়ের আলো ডেস্ক

বিজনেস

চলতি নভেম্বর মাসের প্রথম ২৪ দিনেই দেশে প্রায় ২৫০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায়

2026-11-26T07:28:12+00:00
2026-11-26T07:28:12+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজনেস
নভেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে আড়াই বিলিয়ন ডলার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:২৮ এএম 
চলতি নভেম্বর মাসের প্রথম ২৪ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৫০ কোটি মার্কিন ডলার । ছবি : সংগৃহীত
চলতি নভেম্বর মাসের প্রথম ২৪ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৫০ কোটি মার্কিন ডলার । ছবি : সংগৃহীত
চলতি নভেম্বর মাসের প্রথম ২৪ দিনেই দেশে প্রায় ২৫০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ কোটি ডলার। এতে চলতি অর্থবছরেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২৩৪ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৫ কোটি ডলার।

এই ২৪ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪১ লাখ ডলারের বেশি রেমিট্যান্স।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৯৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২৪৯ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের প্রথম প্রায় পাঁচ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৮০ শতাংশ।

এর আগে, গত অক্টোবরে দেশে ২৮৭ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। সেপ্টেম্বরে এসেছিল ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া আগস্টে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স দেশে আসে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   নভেম্বর  ২৪ দিন  রেমিট্যান্স  এসেছে  আড়াই বিলিয়ন ডলার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: