আদানির ৮০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার দিবাগত রাত থেকে বন্ধ হচ্ছে। বার্ষিক

2026-11-25T17:08:04+00:00
2026-11-25T17:11:04+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজনেস
আদানির ৮০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ৫:১১ পিএম
বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ২৫ দিন বন্ধ রাখা হবে। সংগৃহীত ছবি
বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ২৫ দিন বন্ধ রাখা হবে। সংগৃহীত ছবি
ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার দিবাগত রাত থেকে বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ২৫ দিন বন্ধ রাখা হবে।      

আদানি পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। এ সময়ে ইউনিটটির প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সার্ভিসিং এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।   
 
রক্ষণাবেক্ষণ চলাকালে কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে বলে জানিয়েছে আদানি পাওয়ার। ফলে এ সময়ে বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতার অর্ধেক বন্ধ থাকবে।  


পিডিবির ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। একই দিন সন্ধ্যা ৭টায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। আজ বুধবার দুপুর ১টায় কেন্দ্রটি থেকে সরবরাহের পরিমাণ ছিল ৯২৭ মেগাওয়াট। ওই সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকায় আদানির একটি ইউনিট বন্ধ থাকলেও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই। পিডিবিও মনে করছে, বর্তমান চাহিদার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। তবে শীত শেষে বিদ্যুতের চাহিদা বাড়লে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   আদানি  মেগাওয়াট  বিদ্যুৎকেন্দ্র  ইউনিট  বন্ধ 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: