রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত

2026-11-25T17:00:06+00:00
2026-11-25T17:01:15+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
জাতীয়
রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর অনুরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:০০ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ৫:০১ পিএম
আলেকজান্ডার খোজিন ও হুমায়ুন কবির। ছবি : সংগৃহীত
আলেকজান্ডার খোজিন ও হুমায়ুন কবির। ছবি : সংগৃহীত
বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, রুশ বিনিয়োগ আকৃষ্ট করা এবং শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বৃদ্ধি ও বৈচিত্র্যময় করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি রাশিয়ার গম ও সার সরবরাহের বিষয়টি উল্লেখ করেন এবং বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকারের অনুরোধ জানান। 

এ ছাড়া, তিনি রুশ বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আমন্ত্রণ জানান।


প্রতিমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের সাম্প্রতিক সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন যে, উভয় দেশের মধ্যে বর্তমানে প্রক্রিয়াধীন চুক্তি বা দলিলগুলো শিগ‌গিরই চূড়ান্ত হবে।

উভয় পক্ষ দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে শিক্ষাবৃত্তি ও অ্যাকাডেমিক বিনিময় খাতে সহযোগিতা।

প্রতিমন্ত্রী ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজতর করার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘রাশিয়া বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।’

সময়ের আলো/মহু
  বিষয়:   রাশিয়া  বাংলাদেশি পণ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: