প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ এএম

জনপ্রশাসন মন্ত্রণালয়। সংগৃহীত ছবি
জনপ্রশাসন মন্ত্রণালয়। সংগৃহীত ছবি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার তিন কর্মকর্তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার কথা জানানো হয়েছে। এর মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তাদের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের অবসান ঘটল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রত্যাহার তিনজন হলেন- মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মো. জাহাংগীর আলম।
এর আগে, প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে এই তিন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
সময়ের আলো/মহু