২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর শুরু

2026-11-24T20:16:37+00:00
2026-11-24T20:16:59+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
ইউপি নির্বাচন
২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:১৬ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ৮:১৬ পিএম
তিন দিনব্যাপী এ সংলাপ চলবে ১ ডিসেম্বর পর্যন্ত । ছবি : সংগৃহীত
তিন দিনব্যাপী এ সংলাপ চলবে ১ ডিসেম্বর পর্যন্ত । ছবি : সংগৃহীত
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর শুরু হয়ে তিন দিনব্যাপী এ সংলাপ চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। এতে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। সংলাপে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে দলগুলোর সহযোগিতা চাইবে কমিশন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে পৃথক বৈঠকও করবে কমিশন।

ইসির জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর সংলাপ অনুষ্ঠিত হবে। এতে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে ৫১টি দলের সঙ্গে সংলাপ করেছিল ইসি। এবার নতুন করে নিবন্ধন পাওয়া চারটি দলকেও আলোচনায় যুক্ত করা হবে।

এর আগে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করার কথা জানিয়েছিল কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করবেন। গত ১২ অক্টোবর কমিশনের সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি নির্বাচনের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

পাঁচ ধাপে ইউপি নির্বাচন

ইসির রোডম্যাপ অনুযায়ী, এবার নির্দলীয়ভাবে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট আগামী বছরের ২১ জানুয়ারি। পরবর্তী ধাপগুলোর ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে।

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। ইউপি নির্বাচন শেষে স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেবে কমিশন।

বুধবার প্রকাশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা

ইউপি নির্বাচন সামনে রেখে আগামীকাল বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ তালিকায় অন্তর্ভুক্ত ভোটাররাই আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদেরও চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন। নতুন তালিকায় ভোটার সংখ্যা আরও বাড়তে পারে বলে ইসি সূত্র জানিয়েছে।


ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির নির্দেশ

ইউপি নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের উপযোগী কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকদের তালিকা সংগ্রহ করে প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকদের তালিকা সংগ্রহ করতে হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পদভিত্তিক প্যানেল চূড়ান্ত করে নির্বাচন কমিশন সচিবালয়কে জানাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে। বিশেষ ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারাও এ দায়িত্ব পালনের জন্য বিবেচিত হবেন। এ ছাড়া সরকারি ও সরকার অনুমোদিত কলেজ, মাদ্রাসা ও উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা ও করপোরেশনের কর্মকর্তাদেরও প্যানেলে রাখা যাবে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ইউপি নির্বাচন  ২৯ নভেম্বর থেকে  রাজনৈতিক দলগুলোর সঙ্গে  ইসির সংলাপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: