বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় আমিরাত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির উপ-প্রধানমন্ত্রী

2026-11-24T20:06:40+00:00
2026-11-24T20:06:40+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় আমিরাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম 
ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন আমিরাতের উপ-প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান । ছবি : সংগৃহীত
ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন আমিরাতের উপ-প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান । ছবি : সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় আবুধাবিতে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের চলমান আলোচ্যসূচি, আন্তর্জাতিক সংস্থাগুলোর কাঠামোর আওতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে বহুপক্ষীয় উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

এ সময়, শেখ আবদুল্লাহ বিন জায়েদ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে ইউএইর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা।


বৈঠকে, বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামান, দুবাই কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশিষ কুমার সরকার এবং কাউন্সিলর তৌহিদুল ইসলাম।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশেমি এবং প্রতিমন্ত্রী সাঈদ মুবারক আল হাজেরি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   বাংলাদেশ  সঙ্গে  সম্পর্ক  আরও গভীর  করতে চায়  সংযুক্ত আরব আমিরাত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: