মেজর জেনারেল জাহাংগীর আলমের রাষ্ট্রদূত পদ প্রত্যাহার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি সশস্ত্র

2026-11-24T17:38:44+00:00
2026-11-24T17:39:32+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
মেজর জেনারেল জাহাংগীর আলমের রাষ্ট্রদূত পদ প্রত্যাহার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ৫:৩৯ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয়। সংগৃহীত ছবি
জনপ্রশাসন মন্ত্রণালয়। সংগৃহীত ছবি
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।  

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো। 

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।  


এর আগে, মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   রাষ্ট্রদূত  মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: