বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি করতে যাচ্ছেন বাংলাদেশের ১১২ কর্মী। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা

2026-11-24T16:33:12+00:00
2026-11-24T16:33:12+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি করতে যাচ্ছেন বাংলাদেশের ১১২ কর্মী। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা ছাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ ফ্লাইটের উদ্বোধন করবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।

জানা গেছে, ১১২ কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে কাজ করতে যাচ্ছেন। তাদের যাতায়াতসহ সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের মালয়েশিয়া যাওয়ার সময়সূচি এখনো জানা যায়নি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানো হবে। তাদের মধ্যে এক হাজার শ্রমিক হবেন গুম-খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তিরা।


প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে অনেক দেশ শ্রমিক নেওয়া বন্ধ করেছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে।’

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করা এবং হুন্ডি প্রতিরোধে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বিনা খরচ  মালয়েশিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: