নভেম্বরে সারাদেশে ১২১টি ককটেল বিস্ফোরণ, পরিবহনে আগুন ৯৯টি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি নভেম্বর মাসে এখন পর্যন্ত সারাদেশে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা

2026-11-24T13:03:46+00:00
2026-11-24T13:03:46+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নভেম্বরে সারাদেশে ১২১টি ককটেল বিস্ফোরণ, পরিবহনে আগুন ৯৯টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:০৩ পিএম 
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত
চলতি নভেম্বর মাসে এখন পর্যন্ত সারাদেশে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০০ জনকে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৬ জনকে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে তারা কোনো ঝটিকা মিছিল করতে পারেন না। এ ধরনের কর্মকাণ্ড বেআইনি। সে কারণে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তারা গ্রেফতার হবেন।


পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, এখন পর্যন্ত পুলিশের স্থাপনায় হামলার চারটি ঘটনা ঘটেছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ২৮টি। পুলিশের স্থাপনা বা গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে চারটি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মামলা হয়েছে একটি এবং গ্রেফতার করা হয়েছে চারজনকে।

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে পুলিশের কাছে থাকা তথ্যের চেয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য বেশি রয়েছে। পুলিশের তথ্য সংগ্রহ ও প্রকাশের একটি প্রক্রিয়া আছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলার ঘটনা ঘটেছে। আর ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে।

জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনা ঘটেছে জানিয়ে উপদেষ্টা বলেন, এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় এখন পর্যন্ত দলটির চারজন কর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে এসব ঘটনার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। একটি হাসপাতালেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি কোনো যুদ্ধ নয়। এমনকি যুদ্ধের মধ্যেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা করা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। একজন সংসদ সদস্যের হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে এ ধরনের তাণ্ডব ধারাবাহিকভাবে চালানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   নভেম্বর  সারাদেশ  ককটেল বিস্ফোরণ  প্রধানমন্ত্রীর উপদেষ্টা  পরিবহন  আগুন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: