শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

2026-11-24T12:13:12+00:00
2026-11-24T12:13:12+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার বিষয়টি উন্মাদনা ছাড়া আর কিছুই নয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মো. আমিনুল ইসলাম বলেন, এটি হাস্যকর ঘটনা। এয়ারক্রাফট চাওয়ার যে দাবি তার (শেখ হাসিনা) মুখপাত্র করেছেন, তা উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। কারণ একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।

ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত অন্য আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন- এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে তারা কিছু করছেন না। অন্য দেশে কোনো আসামির তৎপরতা থাকলে সেটি কূটনৈতিক চ্যানেলে বলতে হবে। তবে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এ দলের নেতাকর্মীরা যে খুনি, তারা তা প্রকারান্তরে পৃথিবীর কাছে প্রমাণ করে দিচ্ছেন।


তিনি আরও বলেন, এসব আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই, কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ যদি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়ত সরকার বা ট্রাইব্যুনাল বাধ্য হবে।

দল হিসেবে আওয়ামী লীগের তদন্তের অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের কাছে একটি অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে সময়মতো জানানো যাবে। 

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   শেখ হাসিনা  এয়ারক্রাফট  উন্মাদনা  চিফ প্রসিকিউটর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: