ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন আজউন্নত জীবনের আশায় সাগরপথে ইউরোপযাত্রার চেষ্টা করতে গিয়ে লিবিয়ায় আটক হওয়া ১৭৪

2026-11-24T04:23:51+00:00
2026-11-24T04:23:51+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:২৩ এএম 
আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ছবি : সংগৃহীত
ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন আজ  উন্নত জীবনের আশায় সাগরপথে ইউরোপযাত্রার চেষ্টা করতে গিয়ে লিবিয়ায় আটক হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন আজ। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর তাদের রাখা হয়েছিল বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে। তাদের দেশে ফেরাতে সোমবার (২৩ নভেম্বর) প্রয়োজনীয় কার্যক্রম শেষ করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৯ জন অসুস্থ। বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় লিবিয়ার পররাষ্ট্র দফতর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিদায় অনুষ্ঠানে আটকাবস্থায় তাদের অভিজ্ঞতা ও শারীরিক অবস্থার খোঁজ নেন রাষ্ট্রদূত। দেশে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার পাশাপাশি ভবিষ্যতে অবৈধ পথে বিদেশযাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। নিজের অভিজ্ঞতা পরিবার, স্বজন ও পরিচিতদের সঙ্গে ভাগ করে নিয়ে অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করার আহ্বানও জানান।


মানব পাচারে জড়িত দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সহযোগিতা করার পরামর্শ দেন রাষ্ট্রদূত। একই সঙ্গে দেশে ফিরে দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। 

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগও অব্যাহত রেখেছে দূতাবাস। স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহীদের মধ্যে আরও ১৭৫ জনকে বুধবার (২৫ নভেম্বর) দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। আইওএমের সহায়তায় ত্রিপোলি ও মিসরাতা থেকে তাদের প্রত্যাবাসন করা হবে বলে জানিয়েছে দূতাবাস। 

সময়ের আলো।জেডি 
  বিষয়:   ভূমধ্যসাগর  বাংলাদেশি  লিবিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: