দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের অবহিত করবে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর একটি রাষ্ট্রীয়

2026-11-24T02:10:27+00:00
2026-11-24T02:10:27+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:১০ এএম 
ছবি : সংগৃহীত
দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের অবহিত করবে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথিশালায় এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

ব্রিফিংয়ে অংশ নিতে ঢাকায় অবস্থিত সব বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজনৈতিক সহাবস্থান, জাতীয় ঐকমত্য এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৈঠক শেষে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের আলোচনা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। এতে এনসিপি নেতারা তাঁদের বক্তব্য তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে এমন একটি বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা রয়েছে, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও সমান অধিকার নিশ্চিত হবে। বৈঠকে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।


মাহদী আমিন আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ এবং ভিন্ন মত ও পথের মানুষ এক হয়েছিল। তখন কারও রাজনৈতিক আদর্শ বিবেচনায় না নিয়ে মানবাধিকার, আইনের শাসন ও বাক্‌স্বাধীনতা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যাশাও ছিল তাঁদের। এনসিপি নেতাদের সঙ্গে আলোচনায় সেই ঐক্যের প্রতিফলন দেখা গেছে।

প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন। বিশেষ করে দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়ে সবাইকে একমত হতে হবে। এনসিপি নেতাদের সঙ্গে আলোচনায় দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মঙ্গলবার  বিদেশি কূটনীতিক  ব্রিফ  সরকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: