ছয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছয়

2026-11-23T20:41:41+00:00
2026-11-23T20:42:10+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
ছয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ৮:৪২ পিএম
সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ । ছবি : সংগৃহীত
সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ । ছবি : সংগৃহীত
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে সোমবার (২৩ নভেম্বর) রাতে তিনি পাকিস্তানের রাজধানীতে পৌঁছান।

জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে হাফিজ উদ্দিন আহমদকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।


সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন বাংলাদেশের স্পিকার ও তাঁর প্রতিনিধিদলের সদস্যরা।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ছয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে  ইসলামাবাদে  স্পিকার হাফিজ উদ্দিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: