প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩২ এএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে সরকার আজ ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ব্রিফ করতে পারে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে এই ব্রিফ করার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী (এক) হুমায়ুন কবির কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ঢাকায় অবস্থিত সকল কূটনৈতিক মিশন, জাতিসংঘ সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের ব্রিফিংয়ে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসার পর সহিংস কর্মকান্ডে উৎসাহ দিতে একটি রাজনৈতিক দল দেশের বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সাম্প্রতিক কালের পরিস্থিতি ব্রিফিংয়ে উপস্থাপন করা হতে পারে।
উল্লেখ্য যে, গত সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূমিধস বিজয় অর্জন করার পর তারেক রহমান গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
সময়ের আলো/কেএইচও