১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান : চিফ প্রসিকিউটর

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন।মঙ্গলবার

2026-11-24T15:34:01+00:00
2026-11-24T15:34:01+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান : চিফ প্রসিকিউটর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। চিফ প্রসিকিউটর তার যুক্তিতে জিয়াউল আহসানের গুম-খুনের ফিরিস্তি তুলে ধরেন।

আমিনুল ইসলাম বলেন, ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সেই প্রমাণ পেয়েছি। তবে ধারণা করি, তিনি দেড়শোর বেশি মানুষকে হত্যা করেছেন।

জিয়াউল আহসান সামরিক বাহিনীতে দানব ছিলেন মন্তব্য করে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও রাষ্ট্রীয় মদদে তিনি অবর্ণনীয় অপরাধ করেছেন। তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। বিরোধী মত দমনে শেখ হাসিনার প্রধান অস্ত্র ছিলেন তিনি।


যুক্তিতর্কে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ গুমের শিকার ভুক্তভোগীদের স্বজনরা।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি জিয়াউলের আর্থিক দুর্নীতির বিষয়ে বুধবার (২৫ নভেম্বর) যুক্তি তুলে ধরবেন তিনি। 

সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশন টিমকে সর্বাত্মক সহযোগিতা করতে এসেছি। আমরা চাই, জাতি গুম-খুনের দৃষ্টান্তমূলক শাস্তি দেখুক।

এদিন নিরাপত্তার স্বার্থে জিয়াউল আহসানকে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। ট্রাইব্যুনালে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ শুনে তাচ্ছিল্যের হাসি হাসেন তিনি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মানুষ  সরাসরি হত্যা  জিয়াউল আহসান  চিফ প্রসিকিউটর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: