প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে আনার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রাথমিকভাবে দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে এ মাংস আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, এর মাধ্যমে বাংলাদেশের খাদ্যবাজারে আইওয়ার গরুর মাংসের চাহিদা যাচাই করা সম্ভব হবে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টা ৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ প্রস্তাব তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত।
পোস্টে ক্রিস্টেনসেন বলেন, আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস ঢাকার খাবারের টেবিলে পৌঁছাতে পারে। বিশ্বসেরা গরুর মাংসের গুণমানই এর পরিচিতি তুলে ধরবে, আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না।
তিনি আরও বলেন, এ উদ্যোগের সূচনা হতে পারে একটি সহজ পদক্ষেপের মাধ্যমে। দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে আইওয়ার গরুর মাংস আমদানির অনুমতি দেওয়া হলে বাজার থেকেই এর চাহিদা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
মার্কিন রাষ্ট্রদূতের মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংসের বাজার সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
সময়ের আলো/এসএকে