পোশাক শ্রমিকদের ন্যুনতম মজুরি ১৫ হাজার ৮০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের

সময়ের আলো ডেস্ক

জাতীয়

শুরু হয়েছে তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চতুর্থ দিনের সভা। রাজধানীর সেগুনবাগিচায় চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে

2026-11-24T17:12:50+00:00
2026-11-24T17:12:50+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
পোশাক শ্রমিকদের ন্যুনতম মজুরি ১৫ হাজার ৮০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:১২ পিএম 
শুরু হয়েছে তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চতুর্থ দিনের সভা। সংগৃহীত ছবি
শুরু হয়েছে তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চতুর্থ দিনের সভা। সংগৃহীত ছবি
শুরু হয়েছে তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চতুর্থ দিনের সভা। রাজধানীর সেগুনবাগিচায় চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামোর সুপারিশ নিয়ে আলোচনা হচ্ছে।   

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে শুরু হয় এ সভা। 

এর আগে, তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বোর্ড। মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা নিম্নতম মজুরির প্রস্তাবে রয়েছে। 

অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক ৩২ হাজার টাকার দাবি সংশোধন করে ২২ হাজার টাকা প্রস্তাব করেছে। সর্বশেষ বৈঠকেও দুই পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।  


২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া বর্তমান মজুরি কাঠামোর পর জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা।

এদিকে, মজুরি বোর্ডের বৈঠক শুরুর পর ভবনের নিচে অবস্থান নেন শ্রমিকরা। তাদের অভিযোগ, বৈঠকের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন এখন আর দেখা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   পোশাক শ্রমিক  নিম্নতম মজুরি  মজুরি বোর্ড 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: