কলাবাগানে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। শামসুন্নাহার বেগম (৫০) নামে

2026-11-25T09:50:27+00:00
2026-11-25T09:50:27+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
জাতীয়
কলাবাগানে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৫০ এএম 
কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। শামসুন্নাহার বেগম (৫০) নামে ওই নারীর মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিস্ফোরণে তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে দেড় বছরের এক শিশুসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। দগ্ধদের মধ্যে একমাত্র আব্দুর রহমান চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ১৯ নভেম্বর কলাবাগানের কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন।

তাদের মধ্যে একটি পরিবারের সদস্য দেড় বছরের শিশু আর এস রহমান, আব্দুর রহমান ও সাবা আক্তার। অন্য পরিবারের সদস্য শামসুন্নাহার বেগম ও সানজিদা আক্তার। তারা ওই বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কলাবাগান  বিস্ফোরণ  দগ্ধ  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: