দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৯২ লাখ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ

2026-11-25T16:32:16+00:00
2026-11-25T16:32:16+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
জাতীয়
দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৯২ লাখ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম 
দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। সংগৃহীত ছবি
দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। সংগৃহীত ছবি
দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এছাড়া আরও তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন।   

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।     

ইসি সচিব বলেন, আমরা গত ৩১ আগস্ট যে ভোটার সংখ্যা বলেছিলাম তার চেয়ে আজ (২৫ নভেম্বর) পর্যন্ত ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

এই ভোটার তালিকা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করা হবে বলেও জানান তিনি।  

ইউপি নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইসি বৈঠক করবে জানিয়ে আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন নিয়ে ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের মতবিনিময় আছে। ৫৫টি দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। 


পাঁচ ধাপে ইউপি নির্বাচন

ইসির রোডম্যাপ অনুযায়ী, এবার নির্দলীয়ভাবে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট আগামী বছরের ২১ জানুয়ারি। পরবর্তী ধাপগুলোর ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে।  

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। ইউপি নির্বাচন শেষে স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেবে কমিশন। 


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   ভোটার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: