সোনা-রুপার আজকের বাজারদর

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হচ্ছে প্রায় ২ লাখ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি

2026-11-25T10:14:41+00:00
2026-11-25T10:14:41+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিবিধ
সোনা-রুপার আজকের বাজারদর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:১৪ এএম 
সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৩৩ হাজার টাকার বেশি। ছবি : সংগৃহীত
সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৩৩ হাজার টাকার বেশি। ছবি : সংগৃহীত
দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হচ্ছে প্রায় ২ লাখ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৩৩ হাজার টাকার বেশি। ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার টাকার ওপরে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, গত ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে সোনা ও রুপার এ দাম কার্যকর হয়েছে। নতুন দর ঘোষণা না করা পর্যন্ত এই মূল্যেই গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

রুপার বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সোনা-রুপা  আজকের বাজারদর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: