সরকার বেপজাকে সব ধরনের সহযোগিতা দেবে

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার

2026-11-24T23:11:58+00:00
2026-11-24T23:11:58+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজনেস
বেপজার পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
সরকার বেপজাকে সব ধরনের সহযোগিতা দেবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:১১ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। গতকাল মঙ্গলবার বেপজার নির্বাহী দফতর পরিদর্শনকালে কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। নির্বাহী দফতরে পৌঁছালে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বেপজাধীন ইপিজেডগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য বেপজার প্রশংসা করেন। বৈশ্বিক নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশের রফতানি আয় বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে বেপজার উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের অগ্রযাত্রায় বেপজা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে। বেপজার এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে হবে।’ তিনি আরও আশ্বস্ত করেন যে, বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগকারীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিরসনে সরকার বেপজাকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। 

তিনি পরিবেশ সংরক্ষণে বেপজার চলমান উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং বিশেষত সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সাম্প্রতিক সময়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১ ও ০২, চট্টগ্রাম ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেড পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি শ্রমিকদের সঙ্গে নিয়মিত সংলাপ ও সৌহার্দপূর্ণ আচরণের মাধ্যমে ইপিজেডগুলোর শান্তিপূর্ণ কর্মপরিবেশ এবং অর্জিত সুনাম অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি যেকোনো ধরনের শ্রম অসন্তোষ দ্রুত নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয় ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি।


পরিদর্শনকালে বেপজার নির্বাহী চেয়ারম্যান প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে দীর্ঘ ৪৬ বছরের পথচলা, সার্বিক কার্যক্রম ও অর্জন সম্পর্কে মুখ্য সচিবকে বিস্তারিত অবহিত করেন। এ সময় তিনি দেশে ইপিজেড প্রতিষ্ঠার পেছনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নির্বাহী চেয়ারম্যান জানান, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরে বেপজা রেকর্ড পরিমাণ বিনিয়োগ চুক্তি সম্পাদনের পাশাপাশি রফতানিতে প্রবৃদ্ধি অর্জন করেছে। একই সঙ্গে শ্রমিক কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ, শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে টেকসই শিল্পায়নের কার্যক্রম দৃঢ়ভাবে এগিয়ে নিচ্ছে বেপজা।

নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘দেশের শিল্পায়ন, রফতানি বহুমুখীকরণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে বেপজার অবদান অসামান্য। শুধু তাই নয়, আর্থ-সামাজিক উন্নয়নেও বেপজা ব্যাপক ভূমিকা রাখছে। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের মাধ্যমে বেপজা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটি ব্র্যান্ড ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে।’

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   সরকার  বেপজা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: