পদ্মা ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে

সময়ের আলো ডেস্ক

বিজনেস

দীর্ঘদিনের আর্থিক সংকট, বিপুল খেলাপি ঋণ ও তারল্যসংকটের কারণে পদ্মা ব্যাংককে বিশেষ ব্যবস্থার (রেজোলিউশন) আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের স্বার্থ

2026-11-24T20:29:23+00:00
2026-11-24T20:30:05+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজনেস
পদ্মা ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ৮:৩০ পিএম
বিশেষ ব্যবস্থার (রেজোলিউশন) আওতায় পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক । ছবি : সংগৃহীত
বিশেষ ব্যবস্থার (রেজোলিউশন) আওতায় পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক । ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের আর্থিক সংকট, বিপুল খেলাপি ঋণ ও তারল্যসংকটের কারণে পদ্মা ব্যাংককে বিশেষ ব্যবস্থার (রেজোলিউশন) আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকটির সুশাসন প্রতিষ্ঠা এবং সামগ্রিক আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজোলিউশন ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৬-এর ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজোলিউশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকটির আর্থিক সংকট মোকাবিলা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় অধ্যাদেশে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে বাংলাদেশ ব্যাংক।

২০১২ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে ফারমার্স ব্যাংক নামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। আর্থিক সংকট ও গ্রাহকদের আস্থাহীনতার কারণে ২০১৭ সালে ব্যাংকটির প্রভাবশালী উদ্যোক্তাদের পদ ছাড়তে হয়। পরে ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়।


ব্যাংকটিকে সংকট থেকে উত্তরণে সরকারি চারটি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মূলধন সহায়তা দেয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। তার সময়েও ব্যাংকটির আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ২০২৪ সালের শুরুতে তিনি চেয়ারম্যানের পদ ছাড়েন।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতিসহায়তা সত্ত্বেও খেলাপি ঋণ ও গ্রাহকদের আস্থাহীনতার কারণে ব্যাংকটির সংকট কাটেনি। বর্তমানে ব্যাংকটির মোট ঋণের ৯২ শতাংশই খেলাপি। মূলধন রয়েছে ঋণাত্মক অবস্থায়। সুদ আয়ও ঋণাত্মক এবং তারল্য পরিস্থিতি সংকটাপন্ন।

আর্থিক সক্ষমতার প্রায় সব সূচকে দুর্বল অবস্থায় থাকা পদ্মা ব্যাংকের স্বল্প সময়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও কম বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংকটিকে রেজোলিউশন প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্তকে আর্থিক সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   পদ্মা ব্যাংক  এখন  বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: