রমজান সামনে রেখে খেজুর, কমলা-আপেলে শুল্কছাড়

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

রমজান মাসে খেজুরের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখা এবং কমলা ও আপেল আমদানি সহজ করতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। নতুন

2026-11-24T18:11:05+00:00
2026-11-24T18:11:05+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজনেস
রমজান সামনে রেখে খেজুর, কমলা-আপেলে শুল্কছাড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:১১ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
রমজান মাসে খেজুরের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখা এবং কমলা ও আপেল আমদানি সহজ করতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্তে খেজুর আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য কমলা ও আপেল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, খেজুর আমদানিতে মূল্যভিত্তিক ৫ শতাংশের অতিরিক্ত শুল্ক থেকে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত অব্যাহতি দেওয়া হবে।

অন্যদিকে, কমলা ও আপেল আমদানিতে ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস শুল্ক-কর ছাড় কার্যকর থাকবে। এ সময়ে পণ্য দুটির ওপর আরোপণীয় নিয়ন্ত্রণমূলক শুল্কের ৫ শতাংশের অতিরিক্ত অংশ, ২০ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে খেজুরের চার ধরনের পণ্যকে এ সুবিধার আওতায় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আড়াই কেজি পর্যন্ত মোড়কজাত বা ক্যানজাত তাজা ও শুকনা খেজুর এবং অন্যান্য তাজা ও শুকনা খেজুর।


এ ছাড়া নির্দিষ্ট এইচএস কোডের আওতায় কমলা ও আপেল আমদানির ক্ষেত্রেও শুল্ক-কর ছাড় প্রযোজ্য হবে।

কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় দেওয়া ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে পরামর্শ করে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

২৩ নভেম্বর জারি করা এসআরও নম্বর ৪২০-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রমজান  খেজুর  কমলা  আপেল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: