পাঁচ বছরে ব্যাংক কার্ডের ব্যবহার বেড়েছে ১০১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

দেশে ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ছে দ্রুতগতিতে। গত পাঁচ বছরে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে ১০১ শতাংশ। একই

2026-11-24T22:52:12+00:00
2026-11-24T22:52:12+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজনেস
পাঁচ বছরে ব্যাংক কার্ডের ব্যবহার বেড়েছে ১০১ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৫২ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
দেশে ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ছে দ্রুতগতিতে। গত পাঁচ বছরে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে ১০১ শতাংশ। একই সময়ে কার্ডের সংখ্যা বেড়েছে প্রায় ৯৬ শতাংশ। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে দেশে কার্ডের সংখ্যা ও লেনদেন- দুটিই প্রায় দ্বিগুণ হয়েছে। কেনাকাটা, বিল পরিশোধ ও বিদেশে অর্থ খরচসহ বিভিন্ন প্রয়োজনে ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ার প্রতিফলন দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে। বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর ২০২৬ মাসের কার্ডভিত্তিক লেনদেনের প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২১ সালের অক্টোবর মাসে দেশে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার। ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৬০ হাজারে। এ সময়ে কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ ২ লাখ ৫২ হাজার ৯১৮ কোটি টাকা থেকে বেড়ে ৫ লাখ ৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে।

সেপ্টেম্বর শেষে দেশে ডেবিট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৩ লাখ ৫৩ হাজার। ক্রেডিট কার্ড রয়েছে ২৮ লাখ ৩৮ হাজার এবং প্রিপেইড কার্ড ৯৬ লাখ ৬৭ হাজার।

কার্ডের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে প্রিপেইড কার্ডের সংখ্যা। ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের কার্ড বেড়েছে ১৮৬ শতাংশ। একই সময়ে ডেবিট কার্ড বেড়েছে ৩৯ শতাংশ এবং ক্রেডিট কার্ড ৩৪ শতাংশ।

দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের ব্যবহারেও প্রবৃদ্ধি দেখা গেছে। সেপ্টেম্বরে এ ধরনের কার্ডে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২১৬ কোটি টাকা। আগের মাসে এর পরিমাণ ছিল ৪ হাজার ৮৯ কোটি টাকা। এক মাসে লেনদেন বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ।

দেশের মধ্যে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। সেপ্টেম্বরে এ খাতে লেনদেন হয়েছে ২ হাজার ৫৫৬ কোটি টাকা। খুচরা বিক্রয়কেন্দ্রে ৫৩৩ কোটি, ইউটিলিটি বিল পরিশোধে ৩০৯ কোটি এবং ওষুধ ও ফার্মেসিতে ২৯৪ কোটি টাকা খরচ করেছেন গ্রাহকেরা।


বিদেশে বাংলাদেশি কার্ডধারীদের ব্যয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র রয়েছে শীর্ষে। প্রতিবেদনে দেশটিতে কার্ডের মাধ্যমে ১ হাজার ৫৬৭ কোটি টাকা ব্যয়ের তথ্য উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে ভারত, সেখানে ব্যয় হয়েছে ১ হাজার ৭৭ কোটি টাকা। এ ছাড়া যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সৌদি আরবেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ খরচ করেছেন বাংলাদেশিরা।

অন্যদিকে বাংলাদেশে বিদেশি নাগরিকদের কার্ড ব্যবহারের পরিমাণ কমেছে। সেপ্টেম্বরে তাদের কার্ডে লেনদেন হয়েছে ২২৯ কোটি ৫০ লাখ টাকা। আগস্টে এর পরিমাণ ছিল ২৪৮ কোটি ৯০ লাখ টাকা। সে হিসাবে এক মাসে লেনদেন কমেছে ৭ দশমিক ৭৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, কার্ডের ব্যবহার বাড়লেও দেশে ক্যাশলেস লেনদেন পুরোপুরি চালু করতে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। গ্রামাঞ্চলে ডিজিটাল অবকাঠামোর সীমাবদ্ধতা, আর্থিক সাক্ষরতার অভাব, সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ডিজিটাল লেনদেনের প্রতি আস্থার ঘাটতি এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ব্যাংক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: