জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মাহবুব আলম। আগামী তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব

2026-11-25T16:46:23+00:00
2026-11-25T16:47:14+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজনেস
জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ৪:৪৭ পিএম
মো. মাহবুব আলম। ছবি : সংগৃহীত
মো. মাহবুব আলম। ছবি : সংগৃহীত
জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মাহবুব আলম। আগামী তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

বুধবার (২৫ নভেম্বর) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের পিআরডি ফেরদৌস আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। 

মো. মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি করপোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। পরে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।


মো. মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।

১৯৭৩ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার দীঘাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মা হাসনা বানু।

তার দূরদর্শী নেতৃত্বে জনতা ব্যাংক পিএলসি বর্তমান সংকট কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে প্রত্যাশা করছেন ব্যাংকটির গ্রাহক, শুভানুধ্যায়ী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

সময়ের আলো/মহু
  বিষয়:   জনতা ব্যাংক  এমডি  মাহবুব আলম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: