১০০ বারের মতো পেছাল মামলার প্রতিবেদন, নতুন তারিখ ৩০ ডিসেম্বর

সময়ের আলো ডেস্ক

বিজনেস

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আবারও সময় বাড়িয়েছেন আদালত। প্রায় ১০ বছর আগে

2026-11-26T06:30:47+00:00
2026-11-26T06:30:47+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজনেস
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি
১০০ বারের মতো পেছাল মামলার প্রতিবেদন, নতুন তারিখ ৩০ ডিসেম্বর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩০ এএম 
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদন জমা দিতে সময় বাড়িয়েছেন আদালত । ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদন জমা দিতে সময় বাড়িয়েছেন আদালত । ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আবারও সময় বাড়িয়েছেন আদালত। প্রায় ১০ বছর আগে সংঘটিত আলোচিত এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য এ নিয়ে প্রায় ১০০ বারের মতো সময় পেল তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নতুন করে আগামী ৩০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারেনি সিআইডি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে সুইফট কোড ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরে চুরি হওয়া অর্থের একটি বড় অংশ ফিলিপাইনে পাচার করা হয়। এ ঘটনায় হ্যাকারদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো চক্রের যোগসাজশ থাকতে পারে বলে ধারণা করা হয়।

ঘটনার পর একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে করা মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ধারা এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়।

বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে দীর্ঘ সময় পার হলেও তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় মামলাটির অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আগামী ৩০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।

সময়ের আলো/এসকে
  বিষয়:   বাংলাদেশ ব্যাংক  রিজার্ভ চুরি  ১০০ বারের মতো পেছাল  মামলার প্রতিবেদন  নতুন তারিখ  ৩০ ডিসেম্বর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: