পাক-ভারত ম্যাচ না হলে আইসিসির ক্ষতি কত কোটি টাকা

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনেক নাটকীয়তা হলো। এ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তানও। টি-টোয়েন্টি বিশ্বকাপ

2026-02-02T15:52:38+00:00
2026-02-02T15:52:58+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
পাক-ভারত ম্যাচ না হলে আইসিসির ক্ষতি কত কোটি টাকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৩:৫২ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনেক নাটকীয়তা হলো। এ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তানও। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত এ আসরে অংশ নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের সিদ্ধান্ত থেকে না সরলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে যাবে আইসিসি। 

আলোচনার বিষয়, সে ক্ষতির পরিমাণ কেমন হবে? ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচকে কেন্দ্র করে আগে থেকেই অন্যরকম আমেজ তৈরি হয় চারদিকে। ক্রিকেটাঙ্গন থেকে সেই উত্তাপ ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শকপ্রিয় ম্যাচটি নিয়ে নিজেদের মতামত দেন ক্রিকেট বিশ্লেষকেরা। তবে, ভারত-পাকিস্তান লড়াই শুধু মাঠের খেলাতেই সীমাবদ্ধ নয়। এই ম্যাচ ঘিরে হয়ে থাকে মিলিয়ন ডলারের বাণিজ্য। 

ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে বাড়তি আগ্রহ থাকে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের। সাধারণত এই দুই দলের একটি ম্যাচের বাণিজ্যিক মূল্য অন্য আট দশটি ম্যাচের তুলনায় দ্বিগুণ বা তার বেশি। বাড়তি দর্শক আগ্রহের কারণে স্বাভাবিকভাবেই বাড়তি অর্থ আসে বিজ্ঞাপন থেকে। বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত না হলে ২৫০ কোটি ভারতীয় রুপি ক্ষতি গুনতে হতে পারে আইসিসিকে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৩৫ কোটি টাকা। 


ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য আইসিসির অ্যাকাউন্টে জমা হয় প্রায় ৪০ লাখ ভারতীয় রুপি। বাংলাদেশের ম্যাচ থেকে আসে ৮-১০ লাখ রুপি। 

বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান ও বাংলাদেশ মিলিয়ে গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচ না হওয়ায় অন্তত ৫০০ কোটি টাকার রাজস্ব আয় কম তো হবে আইসিসির। একইসঙ্গে ডিজিটাল মার্কেটিং থেকেও মোটা অঙ্কের আয় হচ্ছে না আইসিসির। বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট মানেই তো কোটি কোটি রিচ, রিঅ্যাকশন আর মেটা-ইউটিউব থেকে মোটা অঙ্কের ডলার আয়ের নিশ্চয়তা। 

বাংলাদেশকে বাদ দিয়ে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করেছে আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখনো কিছুটা আশায় আইসিসি। কাল তারা আশা প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। সেটা না হলে দেশটির ক্রিকেট যে বড় ক্ষতির মুখে পড়বে, সে হুমকিও দিয়ে রেখেছে আইসিসি। তবে, ভারত ও জয় শাহর আইসিসিকে তীব্র চাপে রাখার এ সুযোগ সহজেই ছাড়বে না পাকিস্তান। একইসঙ্গে এটিকে বাংলাদেশের দাবি না মানার তীব্র প্রতিবাদ হিসেবেও দেখে পাকিস্তান। পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপুল পরিমাণ আয় থেকে বঞ্চিত হতে পারে আইসিসি। 

এদিকে, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ সামনে রেখে এরই মধ্যে স্বভাবসুলভ পাকিস্তানকে খোঁচা দিয়ে প্রমোশনাল বিজ্ঞাপনও প্রচার করতে শুরু করেছে ভারতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: