যেভাবে সালমান ক্যাটরিনার অভিমান ভাঙাতেন

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডে সালমান খান ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক বরাবরই আলাদা কৌতূহলের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে একে অপরের খুব কাছের মানুষ তারা।

2026-02-02T16:54:25+00:00
2026-02-02T16:55:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
যেভাবে সালমান ক্যাটরিনার অভিমান ভাঙাতেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৪:৫৫ পিএম
সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ছবি : সংগৃহীত
বলিউডে সালমান খান ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক বরাবরই আলাদা কৌতূহলের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে একে অপরের খুব কাছের মানুষ তারা। ক্যাটরিনার বলিউডে পথচলার শুরুতে সালমান ছিলেন তার সবচেয়ে বড় ভরসা। এরপর সময় বদলেছে, সম্পর্কের রূপ বদলেছে, তবু দুজনের মধ্যে স্নেহ আর বন্ধুত্ব আজও অটুট। তবে এই সম্পর্কের মাঝে একবার যে খানিকটা মান-অভিমান হয়েছিল, সেটিও সত্য। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রেস্তোরাঁ ব্যবসায়ী এডি সিং সেই সময়ের একটি মজার ও হৃদয়ছোঁয়া ঘটনা তুলে ধরেন। 

এডি সিং জানান, তার রেস্তোরাঁর শুরুর দিকের একরাতে ক্যাটরিনা কাইফকে দেখা যায় বন্ধুদের সঙ্গে বাইরে বসে সময় কাটাতে। অন্যদিকে বারের ভেতরে ছিলেন সালমান খান। সঙ্গে ছিলো তার ভাই সোহেল খান ও আরবাজ খান।


তিনি জানান, পরিবেশ দেখে তার মনে হয়েছিল, সালমান ও ক্যাটরিনার মধ্যে যেন চলছে ঠান্ডা যুদ্ধ। ক্যাটরিনা তখন সালমানের ওপর ভীষণ রাগান্বিত, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎই ঘটে যায় এক দারুণ মুহূর্ত। 

তিনি আরও জানান, সালমান খান মুখে একটি গোলাপ ফুল ধরে হাসিমুখে ক্যাটরিনার টেবিলের পাশ দিয়ে নাচতে নাচতে বাথরুমে যান এবং ফিরে আসেন। এই অপ্রত্যাশিত ও মিষ্টি আচরণে মুহূর্তেই গলে যায় ক্যাটরিনার রাগ।

‘ভীষণ আদুরে ও স্মরণীয়’ মুহূর্ত উল্লেখ করে সিং আরও জানান, সালমান খানের এই ছোট্ট কিন্তু হৃদয়স্পর্শী কাণ্ডেই সেদিন দুজনের ভুল বোঝাবুঝির অবসান হয়।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   সালমান খান  ক্যাটরিনা কাইফ  অভিমান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: