বন্দর নিয়ে দেশের স্বার্থবিরোধী কাজ করবে না সরকার : নৌপরিবহণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ সরকার করবে না বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম

2026-02-02T17:11:00+00:00
2026-02-02T17:11:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
বন্দর নিয়ে দেশের স্বার্থবিরোধী কাজ করবে না সরকার : নৌপরিবহণ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ১৯২)
নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি
দেশের বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ সরকার করবে না বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নৌপরিবহণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে তার সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতির কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম বন্দর এ বিষয় নিয়ে কাজ করছে। বন্দর বা দেশের জন্য যেটি মঙ্গলজনক বা কল্যাণকর, নৌপরিবহণ মন্ত্রণালয় সেটি সমর্থন করে। 

তিনি বলেন, সবাইকে দেশের স্বার্থে বন্দরকে সচল রাখতে হবে। বন্দরে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার বাস্তবায়ন করবে না। যে বিষয়ে এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত।


তিনি আরও বলেন, রমজানকে সামনে রেখে কতিপয় ব্যবসায়ী পণ্য মজুদ করে দ্রব্য মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নৌপরিবহণ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের ভিত্তিতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বন্দর  স্বার্থ  সরকার  নৌপরিবহণ  উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: