‘মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি, বাংলাদেশের প্রতিক্রিয়াও অতিরঞ্জিত’

ক্রীড়া ডেস্ক

খেলা

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর প্রতিক্রিয়ায় আইসিসিও বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে

2026-02-02T17:38:59+00:00
2026-02-02T17:39:27+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খেলা
‘মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি, বাংলাদেশের প্রতিক্রিয়াও অতিরঞ্জিত’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৫:৩৯ পিএম
কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর। সংগৃহীত ছবি
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর প্রতিক্রিয়ায় আইসিসিও বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে।  

পুরো পরিস্থিতি ঘোলাটে করার পেছনে মোস্তাফিজ-ইস্যু এবং ভারতের দায় দেখছেন দেশটির কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর। বার্তা সংস্থা ‘এএনআই’র সঙ্গে আলাপে তিনি বলেন, ‘খোলাখুলি বললে, দুই পক্ষ থেকেই যেভাবে খেলাধুলাকে রাজনীতিকরণ করা হচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক।’

মোস্তাফিজকে বাদ দেওয়া প্রসঙ্গে শশী থারুর বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতায় খেলার চুক্তি থেকে বাদ দেওয়া ঠিক হয়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক। রাজনীতির অনুপ্রবেশ এখানে স্পষ্ট। আমার মতে, বাংলাদেশের প্রতিক্রিয়া কিছুটা অতিরঞ্জিত ছিল, তবে সেটিও একই প্রবণতার প্রতিফলন। পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে সংহতি দেখাতে চাইছে।’


তিনি যোগ করেন, ‘পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমার মনে হয়, আমাদের সত্যিই বোঝাপড়ায় পৌঁছানো দরকার যে খেলাধুলা-বিশেষ করে ক্রিকেটের মতো একটি খেলা, যা এত মানুষের আবেগের সঙ্গে জড়িত; মানুষকে অন্তত মাঠে একত্র করার মাধ্যম হওয়া উচিত, বিভক্ত করার নয়।’

‘আমি আন্তরিকভাবে মনে করি, এটি এখন সংশ্লিষ্ট সকলের জন্য একটি ‘ওয়েক-আপ কল’। জরুরি ভিত্তিতে পারস্পরিক যোগাযোগ শুরু করা দরকার। আইসিসি এই আলোচনার প্ল্যাটফর্ম হতে পারে। সবাই মিলে বলা উচিত, এই ফালতু কাজগুলো বন্ধ করা যাক। এভাবে চলতে পারে না।’

সময়ের আলো/এআর
  বিষয়:   মোস্তাফিজ  বাংলাদেশ  প্রতিক্রিয়া  অতিরঞ্জিত 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: