‘সরকারি ব্যাংকগুলো ঋণ বিতরণে সক্ষম হলেও আদায়ে ব্যর্থ’

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ বিতরণে সক্ষম হলেও সময়মতো ঋণ আদায়ে ব্যর্থ। সঠিক গ্রাহক বাছাই করে ঋণ দিতে পারলে সেই

2026-02-02T18:05:25+00:00
2026-02-02T18:05:25+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
‘সরকারি ব্যাংকগুলো ঋণ বিতরণে সক্ষম হলেও আদায়ে ব্যর্থ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ১০১)
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি : সংগৃহীত
দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ বিতরণে সক্ষম হলেও সময়মতো ঋণ আদায়ে ব্যর্থ। সঠিক গ্রাহক বাছাই করে ঋণ দিতে পারলে সেই ঋণ অনাদায়ী হওয়ার ঝুঁকি থাকে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার (২ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আহসান এইচ মনসুর বলেন, ‘সরকারি ব্যাংকগুলোর ওপর দীর্ঘদিন ধরে নানা বিধিনিষেধ আরোপ থাকায় ঋণ কার্যক্রমে অতিরিক্ত সতর্কতা তৈরি হয়েছে। এর ফলে তারা ঋণ দিতে পারলেও আদায় করতে পারছে না। এ কারণেই অতীতে ঋণের প্রবাহ সংকুচিত রাখতে হয়েছে। তবে ২০০০ সালের আগেও সরকারি ব্যাংকগুলোর ঋণপ্রবাহ ছিল সীমিত, যা কোনোভাবেই টেকসই মডেল নয়।’ 


তিনি বলেন, ‘কনজিউমার লেন্ডিং ও হাউস লেন্ডিং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ খাত হলেও দেশের সরকারি ব্যাংকগুলো এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারছে না। বিশেষ করে কনজিউমার লেন্ডিংয়ে সম্ভাবনা থাকা সত্ত্বেও অগ্রগতি সীমিত। এখানে বড় পরিসরে কাজ করার সুযোগ রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখতে হবে এবং মাঠপর্যায়ের সক্ষম উদ্যোক্তা ও ভালো এসএমই গ্রাহকদের চিহ্নিত করতে হবে।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বাংলাদেশ ব্যাংক  গভর্নর  ড. আহসান এইচ মনসুর 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: