ইসলামি হুকুমত ছাড়া দেশে শান্তি সম্ভব নয় : চরমোনাই পীর

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ইসলামি হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।সোমবার

2026-02-02T19:22:01+00:00
2026-02-02T19:27:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ইসলামি হুকুমত ছাড়া দেশে শান্তি সম্ভব নয় : চরমোনাই পীর
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৭:২৭ পিএম
জনসভায় মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যরা। ছবি : সময়ের আলো
ইসলামি হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি। দলটির নবীনগর উপজেলা শাখা এ জনসভার আয়োজন করে। 

রেজাউল করিম বলেন, আমরা ২৭৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের সঙ্গে দেশের জনগণ আছে।

এসময় জামায়াতকে ইঙ্গিত করে চরমোনাই পীর বলেন, তাদের (জামায়াত) কথা ও কাজের কোনো মিল নেই। তারা ইসলামি লেবাস ধরে আছে, তবে তাদের মাঝে প্রকৃত ইসলাম নেই। তারা স্পষ্ট বলেছেন, কুরআন সুন্নাহর আলোকে শরিয়া আইনে দেশ পরিচালনা করবেন না। প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবেন। প্রচলিত আইনে দেশের শান্তি আসবে না। ৯২% মুসলমানের এই দেশে ইসলামি হুকুমত ছাড়া শান্তি সম্ভব নয়।

জনসভায় নবীনগরবাসীকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়ে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নজুকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

ইসলামী আন্দোলনের নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) প্রার্থী মো. নজরুল ইসলাম নজু, দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, মাওলানা হাবিবুর রহমান মির্জা, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  নবীনগর  ইসলামি হুকুমত  শান্তি  চরমোনাই পীর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: