গেম অব থ্রোনসের আদলে জামায়াত আমিরের ব্যানার, বানাল কে

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর বিশ্বখ্যাত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ এবার দেখা গেল চট্টগ্রামের রাজপথে। তবে কোনো সিনেমার

2026-02-02T19:14:29+00:00
2026-02-02T19:14:29+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
গেম অব থ্রোনসের আদলে জামায়াত আমিরের ব্যানার, বানাল কে
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ২২৩)
নগরজুড়ে এমন এক ব্যানার নজর কেড়েছে সবার। ছবি : সংগৃহীত
জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর বিশ্বখ্যাত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ এবার দেখা গেল চট্টগ্রামের রাজপথে। তবে কোনো সিনেমার প্রচারণায় নয়, এই স্লোগান ব্যবহার করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনী ব্যানারে। ব্যানারে সিরিজের মূল চরিত্র জন স্নোর অবয়বে উপস্থাপন করা হয়েছে জামায়াত আমিরকে, যেখানে তার হাতে তলোয়ারের আদলে শোভা পাচ্ছে দলের প্রতীক দাঁড়িপাল্লা।

সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামে আয়োজিত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভাকে কেন্দ্র করে নগরজুড়ে এমন এক ব্যানার নজর কেড়েছে সবার। 

রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ‘গেম অব থ্রোনস’-এর থিমে তৈরি এই ব্যানারটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।


চট্টগ্রাম নগরীর বড়পোল ও চকবাজার এলাকায় এ ব্যানারটি টানানো হয়েছে। ব্যানারের ওপরের অংশে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর সেই বিখ্যাত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ বড় অক্ষরে লেখা। নিচে জামায়াত আমিরকে ‘গেম অব থ্রোনস’-এর চরিত্র জন স্নো-এর আদলে উপস্থাপন করা হয়েছে, যেখানে তার এক হাতে রয়েছে দলের প্রতীক দাঁড়িপাল্লা। তার পাশেই দাঁড়িয়ে আছে সিরিজের অন্যতম অনুষঙ্গ একটি সাদা নেকড়ে (ডায়ারউলফ)। ব্যানারের নিচে সৌজন্যে লেখা রয়েছে, ‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’।

তবে এই ব্যানারের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে জানিয়েছে জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবির।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   গেম অব থ্রোনস  জামায়াত আমির  ব্যানার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: